খবর লাইভ : বড়দিন দরজায় কড়া নাড়ছে।আর তাকে কেন্দ্র করেই সাজো সাজো রব মহানগরে।আজ, বুধবার থেকেই কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্যত শুরু হয়ে গেল।এদিন বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পতঞ্জলি সহ ১৬ ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল
দু’বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবারের পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি ও নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুধু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নয়,সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।বড়দিন পালন অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি।এ বারও তার ব্যতিক্রম হয় নি।এবারও উৎসবের জন্য পার্ক স্ট্রিট চত্বরে প্রচুর মানুষের সমাগম হবে। সেই কারণে থাকছে বাড়তি নিরাপত্তা।উৎসবের এই কদিন এলাকা জুড়ে থাকছে বাড়তি পুলিশ।মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…