‘শেষ’ তারিখে এসে ফের তারিখই দিলেন শুভেন্দু

খবর লাইভ : শুভেন্দু অধিকারী প্রণীত ‘ডিসেম্বর রহস্য’ শেষ হল। বুধবার কাঁথির সভা থেকে বিরোধী দলনেতা জানিয়ে দিলেন, ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে, এমন কিছু তিনি বলেননি। বুধবার তাঁর ‘খাসতালুক’ বলে পরিচিত কাঁথির সভা থেকে শুভেন্দু বলেন, ‘‘আমি বলেছিলাম ডিসেম্বরের তিনটি গুরুত্বপূর্ণ তারিখের কথা। আমি কখনও বলিনি যে, আমরা সরকার বদলে দেব। আপনারা কি চান এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না কি ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসুক?’’ পাশাপাশিই বিরোধী দলনেতা বলেছেন, ‘‘ভোটে জিতেই বিজেপি সরকার আসবে। রাষ্ট্রবাদী সরকার আসবে। ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজ়ার চলবে। এটা দায়িত্ব নিয়ে বলছি।’’

ঘটনাচক্রে, কিছু দিন আগেই দলের অন্দরে এক বৈঠকে ‘তারিখ রাজনীতি’র দায় ব্যক্তিগত ভাবে নিজের ঘাড়ে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তবে কাঁথির সভা থেকে ‘নতুন’ তারিখেও কথা জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তবে নির্দিষ্ট কোনও দিন, ক্ষণ বা সময় নয়। শুভেন্দু বললেন আগামী বছরের কথা। বললেন, ‘‘দিন বদলাবে। মাস বদলাবে। কিন্তু বছর বদলাবে না!’’
কিন্তু রাজনৈতিক ভাবে বিজেপির পক্ষে ‘লাভজনক’ কিছু না ঘটায় খানিক ‘বিরক্ত’ শুভেন্দুর রাজনৈতিক সতীর্থরাও। কিছুটা বিব্রতও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমন প্রকাশ্যেই বলেছিলেন, ‘‘শুভেন্দু’দা নিজের মতো করে তারিখ বলেছেন।’’ এ বার তাঁর দেওয়া ‘শেষ’ তারিখ ২১ ডিসেম্বরে শুভেন্দু জানালেন ‘বড় কিছু’ বলতে তিনি সরকার ফেলার কথা বলেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago