খবর লাইভ : ভাবতে পারেন! মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল সেই মাও নেতা রূপেশ কানহার। শনিবার গভীর রাতে পুলিশি এনকাউন্টারে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হাড়াতলার জঙ্গলে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশকে দেখে প্রথম এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে মাওবাদীদের একটি দল। জবাব দেয় পুলিশও। টানা গুলির লড়াই শেষ হওয়ার পর জঙ্গলে তল্লাশি অভিযান চালান তাঁরা। তখন উদ্ধার হয় এক জনের দেহ। অবশেষে দেহ চিহ্নিত করা গিয়েছে। পুলিশ নিশ্চিত হয় যে, মৃত ওই ব্যক্তি মাও নেতা রূপেশ কানহা।
মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়— এই তিন রাজ্য মাও নেতা রূপেশের খোঁজ করছিল। তাঁর মাথার দাম ঘোষণা করে রাজ্যগুলি। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, রাজ্যে মাও কার্যকলাপ প্রতিহত করতে এই রকম অভিযান চলবে। বস্তুত, গত ৩০ নভেম্বরই পুলিশের সংঘর্ষে ২ মাওবাদীর মৃত্যু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…