খবর লাইভ : বাংলা বলতে পারেন না বা একটু আধটু বাংলা বোঝেন। এমন কোনও উর্দু বা হিন্দিভাষীকে দিয়ে জোর করে বাংলা বলানো যাবে না। এমনটাই জানাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। আগামী ১৮ ডিসেম্বর বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস। পশ্চিমবঙ্গের খাদ্যভবনে পালিত হবে এই অনুষ্ঠান। তার আগে সংখ্যালঘু কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে।
বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা জানান, পশ্চিমবঙ্গে মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ধর্মালম্বীরা সংখ্যালঘু তালিকায় রয়েছেন। ভাষাগতভাবেও সংখ্যালঘুর তালিকায় রয়েছেন তাঁরা। এছাড়া পশ্চিমবঙ্গে যাঁরা উর্দু, হিন্দি, নেপালি, গুরুমুখী, ওড়িয়া, সাঁওতালি ভাষায় কথা বলেন তাঁরা লিঙ্গুইস্টিক মাইনরিটির তালিকায় রয়েছেন। যদি তাঁদের ভাষাগতভাবে কোনওরকম সমস্যা হয়, তাহলে তাঁরা অভিযোগ জানাতে পারেন সংখ্যালঘু কমিশনে।
সংখ্যালঘু কমিশনের সচিব শাকিল আহমেদ জানান, অনেক সময় সংখ্যালঘুদের নানাভাবে হেনস্তা করা হয়। কেউ হয়তো বাংলা জানেন না। তবু তাঁকে দিয়ে জোর করে বাংলায় কথা বলানো হয়। এমন অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…