খবর লাইভ :আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ
অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষী ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় গাফিলতির অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
দুর্ঘটনায় মৃত তিনজনের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতেই এদের গ্রেফতার করেছে পুলিশ।মৃতদের পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালী তেওয়ারি সহ একাধিক উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করেছে। ধৃতদের প্রত্যেককে আজ আসানসোল আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, আসানসোলের রামকৃষ্ণ ডাঙায় ১৪ ডিসেম্বর, বুধবার, কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তেওয়ারির নামে দায়ের হয় মামলা। মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পদপিষ্ট হওয়ার ঘটনায় জিতেন্দ্র তেওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তেওয়ারি সহ আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন পদপিষ্ট হয়ে মৃত আসানসোলের কাল্লার বাসিন্দা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা। মামলায় আরও কয়েকজন বিজেপি নেতারও নাম রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে নাম নেই শুভেন্দু অধিকারীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…