খবর লাইভ : রবিবারের সকালটা নাগপুরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিলান্যাসের নোপথ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে এইমসের উন্মোচন, মেট্রো প্রকল্পের শিলান্যাস রবিবাসরীয় মঞ্চ জমিয়ে দিলেন মোদি। মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল আকারে আরও বাড়তে চলেছে। গত বছর দেশের ১৩তম শহর হিসেবে নাগপুরে মেট্রো সফর শুরু হওয়ার পর, আজ রবিবার নাগপুরে গিয়ে সেখানকার মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৭০০ কোটি টাকা বাজেটের নাগপুর মেট্রো প্রকল্পের শিলন্যাসে মোদির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতীন গডকরি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ ও রাজ্যপাল বিএস কোশায়রি। নাগপুর থেকে শিরডিকে যোগ করবে এই মেট্রো প্রকল্প। মোট ৫২০ কিলোমিটার পথে ছুটবে নাগপুর প্রথম পর্যায়ের বর্ধিত অংশ।
নাগপুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসের আগে টিকিট কেটে সেখানকার মেট্রোতে চড়লেন খোদ প্রধানমন্ত্রী মোদি। ফ্রিডম পার্ক স্টেশন থেকে খাপরি পর্যন্ত মেট্রো সফর করলেন মোদি। মেট্রোতে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বললেন প্রধানমন্ত্রী।এর আগে নাগপুর-বিলাসপুর রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি। পাশাপাশি নাগপুর এইমস-র উন্মোচনও করেন প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…