জোরে হর্ন বাজানোয় জরিমানা বেড়ে দাঁড়ালো ১০০০ টাকা, কড়া পদক্ষেপ পুলিশের

খবর লাইভ : নাগরিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। শব্দ দূষণ নিয়ে ক্রমাগত সচেতনতার বার্তা ছড়ানো হলেও, নির্ধারিত মাত্রার ওপরে সাইলেন্স জোনে ক্রমাগত হর্ন বাজিয়ে যান চালকরা। একাধিকবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হলেও অবস্থা তথৈবচ। বিভিন্ন হাসপাতালের সামনে অকারণে হর্ন বাজানোয় অসন্তোষ প্রকাশ করেন রোগীর পরিজনেরা। ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। এবার তাই করা পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পুলিশ প্রশাসন।

অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর জন্য মোটর ভেহিকেল অ্যাক্ট, ২২০ ধারায় মামলা জারি করত ট্রাফিক পুলিশ। আগে এই মামলায় জরিমানা ছিল ১০০ টাকা। বর্তমানে এই জরিমানা বেড়ে দাঁড়ালো ১০০০ টাকা। আশা করা হচ্ছে এর ফলে সামান্য হলেও কমতে পারে অকারণে উচ্চমাত্রায় হর্ন বাজানো।

শনিবার সকালে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, কলকাতা পুলিশ একুয়াস্টিক ক্যামেরা বসাচ্ছে। এর মাধ্যমে নির্ধারণ করা যাবে নির্দিষ্ট গাড়িটিকে। কোন গাড়ি কত জোরে হর্ন বাজাচ্ছে তা সহজেই চিহ্নিত করবে ক্যামেরা। তিনি জানান এই বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবে পরিবহন দপ্তর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago