খবর লাইভ : বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারাল দিদিয়ের দেশঁ-এর দল। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি মরক্কো।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। চলতি বিশ্বকাপে দরন্ত ফর্মে রয়েছে দু’দল। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওটে ফ্রান্স বনাম ইংল্যান্ড ম্যাচ। ম্যাচে ১৭ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে ১-০ এগিয়ে দেন শুয়ামেনি। এরপর পাল্টা আক্রমণ চালায় সাউথগেটের দল। তবে ম্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ১-০।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এরই মধ্যে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর এই সুযোগ এতটুকুও নষ্ট করেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেন। এরপর আবার আক্রমণে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম্যাচের ৭৮ মিনিট ২-১ এগিয়ে যায় ফ্রান্স। ফ্রান্সের হয়ে ২-১ করেন জিরু। তবে ইংল্যান্ড হাল ছাড়তে রাজি নয়। আক্রমণে ঝাঁপায় সাউথগেটের দল। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। প্রথমে পেনাল্টি না দিলেও, ভিএআর পদ্ধতি পেনাল্টি পায় ইংল্যান্ড। আর এই পেনাল্টি পেয়ে যেন অক্সিজেন পেয়ে যায় সাউথগেটের দল। তবে এখানেই যেন নাটক অপেক্ষা করছিল। পেনাল্টি কাছে লাগাতে ব্যর্থ হন হ্যারি কেন। সুযোগ নষ্ট করেন ইংল্যান্ড অধিনায়ক।এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দলই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…