খবর লাইভ : পূরণ হলো না তাঁর স্বপ্ন। বহু সাধের বিশ্বকাপ ট্রফিটা না ছুঁয়েই বিদায় নিতে হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। মরক্কোর ইতিহাস গড়ার রাতে স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে বিশ্বকাপ-অধ্যায়ের ইতি টানলেন ফুটবলের এক মহানায়ক। মরক্কোর কাছে পর্তুগাল হারল ১-০ গোলে।
আগের ম্যাচের মতো এদিনও রোনাল্ডোকে বেঞ্চ রেখে একাদশ সাজান ফার্নান্দো সান্তোস। কিন্তু প্রতি দিন কি আর নতুন চমক হয়? হলো না এদিনও। বিরতির আগে ইউসেফ এন-নেসারির গোলে লিড নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতেই নামলেন রোনাল্ডো।
আরও পড়ুনঃ শুভেন্দুর ‘ডিসেম্বরে’ বদলের ইঙ্গিতে পাল্টা তৃণমূল কংগ্রেসের ‘জানুয়ারি তত্ত্ব’?
একটি গোলের জন্য মাথা খুটে মরলেন যেন। যোগ করা সময়ে এককভাবে এগিয়ে শটও নিয়েছিলেন। কিন্তু কিছুতেই আর কিছু হলোন। পর্বত-সমান মরক্কোর রক্ষণ ভাঙা দূরে থাকা আঁচড়ও পড়ল না। রোনাল্ডোরা যখন হতাশায় ভাসছিলেন। তখন নতুন রূপকথার এক গল্প লেখা উচ্ছ্বাসে ভাসছে মরক্কো।
ম্যাচে দুই দলই হাই প্রেসিংয়ে শুরু করে খেলা। চতুর্থ মিনিটেই ফ্রি কিক থকে গোলে করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পর্তুগাল। তবে জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। পরের মিনিটে প্রতি আক্রমণে পর্তুগিজ রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিল আফ্রিকার দেশটি। তবে সে যাত্রায় বেঁচে যায় পর্তুগিজরা।
গোলের লক্ষ্যে দুই দলই প্রথম থেকে আক্রমণে চোখ রাখে। প্রথম ২০ মিনিটে সেট পিস ও লং বল থেকে একাধিকবার আতঙ্ক ছড়ায় পর্তুগাল। আর মরক্কো চেষ্টা করে ওয়ান টাচ ফুটবলের সৌন্দর্যে পর্তুগালকে চমকে দিতে। পাশাপাশি ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েও সুযোগ তৈরির চেষ্টা করেছে তারা। তবে সহজ সুযোগ বলতে যা বোঝায় তা পায়নি কোনো দলই। দুই দলই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করায় অ্যাটাকিং থার্ডের বদলে মাঝ মাঠেই খেলা হয়েছে বেশি।
৩১ মিনিটে ফেলিক্সের হাফ-ভলি মরক্কোর খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়। রক্ষণে এদিন চোটের কারণে সেন্টার ব্যাক নায়েফ আগুয়ের্দ ও ফুল ব্যাক নুসাইর মাজরাউয়ির অনুপস্থিতি ভুগিয়েছে মরক্কোকে। তবে আক্রমণে বেশ সাবলীল ছিল তাঁরা।
কাজটি কতে পারছিল না পর্তুগাল। রোনাল্ডো–ফার্নান্দেজদের কোনো প্রচেষ্টায় অ্যাটলাস পর্বত হয়ে দাঁড়িয়ে থাকা আফ্রিকার দেশটির দেয়াল ভাঙতে পারছিল না। পর্তুগালের বৃথা চেষ্টাগুলোর মাঝেই ম্যাচ গড়িয়ে যাচ্ছিল গধূলির দিকে। রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের বাতিটাও তখন ধীরে নিভে আসছিল। বিপরীতে নতুন এক ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল মরক্কোকে। ৮৩ মিনিটে রোনালদোর থামিয়ে দেওয়া বলে বুলেট গতির এক শট নেন ফেলিক্স। কিন্তু সেই শট দারুণভাবে থামিয়ে দেন বুনু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…