খবর লাইভ :বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজস্থানের বিজেপি সাংসদ কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশের পরই বিরোধীরা আপত্তি তোলেন।
শুরু হয় হট্টগোল। তারমধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে বিলটি। বিরোধীরা বিলটিকে আটকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআইয়ের মতো দলের সাংসদরা সমস্বরে বলতে থাকেন, এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে।
এই বিলে একটি প্যানেল তৈরির কথা বলা আছে। যাতে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যায়। এই বিলে বলা আছে, ব্যক্তিগত সম্পত্তিতে সবার সমান অধিকার। ধর্মভেদে তা আলাদা হবে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য, এই বিল আইনে পরিণত হলে দেশের সামাজিক মর্যাদা ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা নষ্ট হবে।
এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, অধিবেশনে এটা নিয়ে আলোচনা হোক। তারপরই চেয়ারম্যান জগদীপ ধনখড় ধ্বনি ভোট করান। তাতে বিলের পক্ষে ৬৩ জনের সমর্থন আসে, বিপক্ষে ২৩। পাশ হয়ে যায় বিলটি। এদিকে, বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়ে চালু করা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে জিরো আওয়ার নোটিস দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…