খবর লাইভ :পাঞ্জাবের পুলিশ স্টেশনে এবার আরপিজি হামলা । শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পাকিস্তান সীমান্তের কাছে রকেট হামলা। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা বলে জানা যাচ্ছে। রকেট প্রপেলড গ্রেনেড বা আর পি জি হামলা হয়েছে বলে জানিয়েছেন সরহলি পুলিশ স্টেশনের আধিকারিকরা। পাঞ্জাবের অমৃতসরের কাছে ভাটিণ্ডা হাইওয়েতে রয়েছে এই সরহলি পুলিশ স্টেশন । যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে আচমকা হামলায় গ্রেনেড হামলায় খসে পড়েছে পুলিশ স্টেশনের দেওয়ালের কাচ, ভেঙেছে জানলা। অত্যাধুনিক রকেট লঞ্চার কোথা থেকে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই রকেট লঞ্চ করার মত প্রশিক্ষণই বা কোথায় দেওয়া হল তা নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…