খবর লাইভ : শুভেন্দু অধিকারী ১২, ১৪ ও ২১ ডিসেম্বরে বদলের ইঙ্গিত দিয়েছেন৷ পাল্টা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ঘোষণা করলেন তারিখ সহ সময়৷ ২ জানুয়ারি বেলা ১২টায় নজর রাখতে বললেন সবাইকে৷
বিজেপির ‘ডিসেম্বরের তত্ত্ব’-র পর তৃণমূলের কি তবে ‘জানুয়ারি তত্ত্ব’? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে৷ বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘১২, ১৪ ও ২১ ডিসেম্বর এই তিনটে দিন মনে রাখবেন৷ সেই সঙ্গে তিনটে দিনে নজর রাখবেন৷ কিছু একটা ঘটবে৷ শুধু সময়ের অপেক্ষা৷ ওয়েট অ্যান্ড ওয়াচ৷’’
আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান বিরাটের, টপকালেন রিকি পন্টিংকে; সামনে শুধু সচিন
কুণাল ঘোষ৷ বলেছিলেন, ‘‘শুভেন্দু ট্রেনি জ্যোতিষী৷ শুভেন্দু নিজের দলে কোণঠাসা হয়ে গিয়েছেন৷ নিজের জায়গা হারিয়ে ফেলছেন৷ তাই নিজেকে তুলে ধরার জন্য একটা নতুন হুজুগ সামনে এনেছে৷ আর যদি সত্যি সত্যিই ওই দিনগুলিতে কিছু হয়, তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে৷’’
এখানেই থেমে থাকেননি কুণাল ঘোষ৷ শনিবার ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে করে তিনি টুইট করেন৷ লেখেন, ‘‘ট্রেনি জ্যোতিষীর মুখে কয়েকটা তারিখের কথা শোনা গিয়েছে৷ এবার আমিও তারিখ উল্লেখ করছি৷ তবে শুধু তারিখ নয় সেই সঙ্গে উল্লেখ করে দিচ্ছি সময়ও৷ আমি একজন নাম করা জ্যোতিষীর কাছ থেকে একটা ভালো দিনের তথ্য পেয়েছি৷ তিনি পরিষ্কার বলে দিয়েছেন ডিসেম্বরে ভালো কোনো দিন নেই৷ তবে কিছু বিয়ের তারিখ রয়েছে৷ তবে তিনি বলেছেন ২ জানুয়ারিটা খুবই গুরুত্বপূর্ণ৷ ০২.০১.২০২৩, বেলা ১২ টা৷’’
কুণাল ঘোষের টুইট ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা। কাঁথির জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, জানুয়ারি মাসে তৃণমূলের দরজা তিনি খুলবেন। অর্থাৎ বিজেপি থেকে কোনও সাংসদ-বিধায়ক দলবদল করতে পারেন। তাহলে কি সেই দলবদলের দিনক্ষণ আগাম জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র? এটাই এখন বঙ্গ রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, “দরজা খোলার ব্যাপারে অনেক আবেদন আছে। সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক নেতাদের আবেদন আছে। তবে দরজা খোলা পুরোদস্তুর অভিষেকের ব্যাপার।”
শনিবার টুইটারে কুণাল ঘোষ লেখেন, “একজন নবীশ জ্যোতিষী অনেক তারিখ দিয়েছেন। এবার আমি একটা দিনক্ষণ জানাচ্ছি। এটা আমি এক অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি আমাকে বলেছেন, ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া গুরুত্বপূর্ণ কোনও দিন নেই। কিন্তু ২০২৩ সালে ২ জানুয়ারির দুপুর ১২টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…