খবর লাইভ :বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মান্দাস। যে কারণে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এর সরাসরি প্রভাব বাংলায় এসে পড়বে না। তবে শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।
যার ফলে দুই বঙ্গেই সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।
এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এর পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…