বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত ৪জন, জখম ৬০

খবর লাইভ :রাজস্থানে বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার আচম ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। জখম অনুষ্ঠানে যোগ দিতে আসা অন্তত ৬০ জন নিমন্ত্রিত অতিথি। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কা জনক। ফলের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর গ্রাম।

জানা গিয়েছে, গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল রান্নাও। তখনই আচমকা একটি গ্যাস সিলিন্ডারে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের দাপটে উড়ে যায় অনুষ্ঠান বাড়ির একাংশ। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যুর মুখে ঢলে পড়ে ৪ জন। জখমদের মধ্যে অনেকে আঘাতই অত্যন্ত গুরুতর।

জখমদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আজ, সন্ধ্যায় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago