খবর লাইভ : বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। তার জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে মৌসম ভবন। জারি হয়েছে কমলা সতর্কতাও। তবে এর কতটা প্রভান পড়বে বঙ্গে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,মন্দৌসের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়।বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন— দুই তাপমাত্রাই স্বাভাবিকের আশেপাশেই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
তবে শুক্রবার থেকে গরম বাড়তে পারে রাজ্যে। উধাও হতে পারে শীতের আমেজ। শীতের শুরুতেই বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে আগেই জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে চেন্নাইয়ে।
আরও পড়ুনঃ বিশ্বকাপের রেপ্লিকা নিজের কাছে রাখার সুযোগ করে দিচ্ছে ফিফা !
তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘মনদৌস’-এর প্রভাব কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হলে বড়দিনের আগেই চুটিয়ে শীত উপভোগ করতে পারেন রাজ্যবাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…