খবর লাইভ : মোদি রাজ্য গুজরাটে ও হিমাচল প্রদেশে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। শুরু থেকেই ভালো ফল করে গুজরাটে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তবে হিমাচল প্রদেশে কংগ্রেসের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি।
গুজরাটে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৮টি আসনে। প্রথমবার নির্বাচনে লড়ে আম আদমি পার্টি ৮টি আসনে এগিয়ে রয়েছে। অনান্যরা পেয়েছে ৫টি আসন। অন্যদিকে। হিমাচল প্রদেশে কখনও এগিয়ে যচ্ছে কংগ্রেস। আবার কখনও বিজেপি কংগ্রেসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচল প্রদেশে বিজেপি ২৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থ্যাত সেয়ানে সেয়ানে চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই।
গুজরাটে ফলের প্রাথমিক প্রবণতায় আপ তেমন ছাপ ফেলতে না পারলেও প্রথমবার লড়াই করেই বেশ কয়েকটা আসন পেয়েছে তারা। তবে প্রাথমিক ফলাফলেই স্পষ্ট, গুজরাটে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে হিমাচলে কংগ্রেসকে কী টেক্কা দেবে বিজেপি? সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…