ইতিহাস গড়ল মরক্কো, স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে

খবর লাইভ : শেষমেষ টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় মরক্কো। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন মরক্কো গোলরক্ষক বোনো।

বিশ্বকাপে অঘটন। প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারাল মরক্কো। আর এর ফলে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল তারা। নজির গড়ল মরক্কো। বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল তারা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত চলে রুদ্ধশ্বাস ফুটবল। স্পেন আক্রমণে গেলে, পাল্টা আক্রমণ চালায় মরক্কো। তবে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

আরও পড়ুনঃ নিজের প্রথম বিশ্বকাপ স্মরণ করিয়ে নেইমারদের শুভেচ্ছা পেলের

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৫৪ মিনিটের মাথায় ফ্রিকিক পায় স্পেন। আসেনসিয়োর ফ্রিকিক থেকে বল পান দানি ওলমো। তাঁর কোনাকুনি শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলকিপার বোনো। ম‍্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ম‍্যাচের অতিরিক্ত সময়ে সহজ সুযোগ নষ্ট করে মরক্কো। শেষমেষ এক্সট্রা টাইমেও থাকে গোলশূন‍্য। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেষ টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় মরক্কো। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন মরক্কো গোলরক্ষক বোনো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago