খবর লাইভ : এসএসসিতে চাকরি পাওয়া গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে সিবিআই। এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এঁদের জিজ্ঞাসাবাদ করে কীভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন। কত টাকা কাকে দিয়েছিলেন? কোনও প্রভাবশালীর মদত ছিল কি না, তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
আরও পড়ুনঃ নিউটাউনের বাজারে বিধ্বংসী আগুন! ভস্মীভূত কমপক্ষে ২০টি দোকান
সোমবার CBI-এর বিশেষ তদন্তকারী দলের প্রধান কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন যে, গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১ হাজার পদে দুর্নীতির তথ্য সামনে এসেছে। বিকৃত করা হয়েছে ৯ হাজার OMR শিট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…