খবর লাইভ : জমি বিবাদকে কেন্দ্র করে শিউড়ে ওঠার মত ঘটনা। বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে দাদার মাথা কেটে নিলেন ভাই। এমনকি সেই কাটা মাথা নিয়ে নিজস্বীও তুললেন ভাইয়ের বন্ধুরা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। রবিবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নিউটাউনের বাজারে বিধ্বংসী আগুন! ভস্মীভূত কমপক্ষে ২০টি দোকান
পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের খুন্তি জেলার মুরহু এলাকার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। জানা গেছে মৃতের নাম কানু মুন্ডা। তাঁর বয়স ২৪ বছর। গত ২ ডিসেম্বর কানুর বাবা দাসাই মুন্নডা ছেলের অপহরণের এফআইআর দায়ের করেছিলেন। তিনি জানান, গত ১ ডিসেম্বর বাড়ির সকলে মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেইসময় একাই ঘরে ছিলেন কানু মুন্ডা। ফিরে এসে তিনি দেখেন বাড়িতে নেই কানু। প্রতিবেশীরা জানান, ভাইপো সাগর এবং তাঁর বন্ধুরা কানুকে তুলে নিয়ে গেছে। এরপর অনেক খুঁজেও কানুকে না পেয়ে পুলিশে অভিযোগ জানান কানুর বাবা।শুরু হয় তদন্ত।
অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সাগর এবং তাঁর স্ত্রী-সহ ৬ জনকে গ্রেফতার করে ঝাড়খন্ড পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর কানুর মৃতদেহ নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। দেহের থেকে কানুর মাথা ১৫ কিলোমিটার দূরে পাওয়া যায়।
তল্লাশি চালিয়ে পুলিশ ৫টি মোবাইল ফোন, ২টি ধারালো অস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করেছে। দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ। তার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…