ভূপতিনগরে বোমা বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর

খবর লাইভ : ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, শুধু বোমা নয়, বন্দুক গুলিও মজুত করা হচ্ছে। শুধু তাই নয়, চিঠিতে তিনি ভূপতিনগর কাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ করছেন।

চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ হয়েছে ভূপতিনগরে। বোমা এতটাই শক্তিশালী ছিল যে দোতলা বাড়ির টিনের ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। বিস্ফোরণে পর তদন্তে গিয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা, ততক্ষণ পর্যন্ত এলাকা ঘিরে রাখা হয়নি। চারপাতার এই চিঠিতে তিনি রাজ্যে একাধিক বিস্ফোরণের ঘটনারও উল্লেখ করেছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে বোমা তৈরি ‘কুঠির শিল্পে’ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ের একটি ভাষণের উল্লেখ করেছেন। চিঠিতে উদ্ধৃতি তুলে দিয়ে তিনি দেখিয়েছেন, ওই ভাষণে সাংসদ সৌগত রায় বোমা তৈরির ফর্মুলা বলছেন।

চিঠিতে বিরোধী দলনেতা আশঙ্কা প্রকাশ করেছেন, বোমা, গুলি নিয়ে তাঁর উপরও আক্রমণ চালাতে পারে শাসকদলের কর্মীরা। তিনি আরও লিখেছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাই তৃণমূল। তাই ভূপতিনগরে এনআইএ তদন্তের দাবির পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে বোমা, গুলি মজুতের অভিযোগেরও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago