ভারতকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ‘বদলা’ নিল বাংলাদেশ

খবর লাইভ : মীরপুরের শের-এ-বাংলা  ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের  প্রথম ওয়ানডে ম্যাচে  হার স্বীকার করতে হল টিম ইন্ডিয়াকে  । ২০১৯ বিশ্বকাপে একদিনের ফরম্যাটে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। রবিবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় লিটন দাসের  টিম। যদিও ভারতের খুশি নন সমর্থকরা। বাংলাদেশের ৯ উইকেটের ফেলার পরেও শেষ রক্ষা হল না।

রবিবার থেকে শুরু হল বাংলাদেশ বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি তামিত ইকবাল ও পেসার তাসকিন আহমেদের চোট। অন্যদিকে বিশ্রাম সেরে খেলায় ফিরলেন রোহিত বিরাটরা। সদ্য নিউজিল্যান্ড সিরিজ হারার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেও কার্যত ব্যর্থ ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের সামনে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দল ১৮৭ রানের টার্গেট রাখে। এই ম্যাচে ভারতের ব্যাটিং ব্যর্থতা চূড়ান্ত প্রকট হয়েছে। কেএল রাহুল ভারতের হয়ে সবথেকে বেশি ৭৩ রান করেছেন। শাকিব আল হাসান  ও ইবাদত হোসেনের  জোড়া ফলায় ভারত এদিন ১৮৬ রানে গুটিয়ে গেল। বাংলাদেশের হয়ে ইতিহাস লিখলেন তাঁদের নায়ক শাকিব। প্রথম বাংলাদেশি স্পিনার হিসাবে শাকিব ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটেও রেকর্ড করলেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। যদিও শেষ হাসি হাসে লিটনের দল। ৪ অভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago