খবর লাইভ : এ বার পূর্ব মেদিনীপুরে ‘এক ডাকে অভিষেক’ চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।উদ্দেশ্য,পূর্ব মেদিনীপুরের মানুষের অভাব অভিযোগ শোনা।নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে গত জুন মাসে এই ব্যবস্থা চালু করেছিলেন তৃণমূল সাংসদ।এবং তাতে সাড়াও মিলেছে অভূতপূর্ব।শনিবার কাঁথির জনসভা থেকে অভিষেক জানান, এ বার পূর্ব মেদিনীপুরের মানুষেরাও তাঁদের সমস্যার কথা জানাতে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
শুভেন্দুর খাসতালুক ‘শান্তিকুঞ্জ’-এর অদূরে প্রভাতকুমার কলেজের মাঠের সভামঞ্চ অভিষেক জানান, পঞ্চায়েত কেন্দ্রিক বা সাংগঠনিক— যাঁর যা দরকার, ‘এক ডাকে অভিষেক’-এর নম্বরে ফোন করতে পারবেন পূর্ব মেদিনীপুরের মানুষ। জনসভা থেকে ‘এক ডাকে অভিষেক’-এর ফোন নম্বর ‘৭৮৮৭৭৭৮৮৭৭’ দেন সাংসদ। বলেন, ‘‘এক ডাকে অভিষেকের নম্বর দিয়ে যাচ্ছি। রোজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাঁর যা বলার আছে, সরাসরি আমায় ফোন করে জানাবেন।’’
সাংসদ হিসাবে নিজের আট বছর পূর্তিতে ডায়মন্ড হারবারে প্রথম ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করেন অভিষেক। সেই ব্যবস্থাই এ বার পূর্ব মেদিনীপুরেও পৌঁছে গেল। কাঁথিতে অভিষেক বলেন, ‘‘আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যার যা দরকার হবে আমায় ফোন করবেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কর্মী-সমর্থকদের বলছি। কেউ চমকালে-ধমকালে সোজা আমায় ফোন করে জানাবেন।’’তার চালু করা ‘এক ডাকে অভিষেক’ যে বিজেপিকে চাপে ফেলে দেবে তা বলাবাহুল্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…