এখানকার যিনি সাংসদ তিনি সর্বভুক, শুভেন্দুর নিশানায় অভিষেক

খবর লাইভ :অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকায় গিয়ে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন,সিপিএম যখন মধ্যগগনে তখন লক্ষ্ণণ শেঠকে হারিয়েছি। তৃণমূল মধ্যগগনে থাকার সময় মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। এবার দেখুন এখানে কী করি।
শনিবার ডায়মন্ডহারবারের লাইটহাউস মাঠে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, সভার জন্য স্টেজ বাঁধতে বাধা দিয়েই থেমে থাকেনি তৃণমূল, সভায় আসার পথে হটুগঞ্জে ২০০-র বেশি গাড়ি, ২০ হাজার বিজেপি সমর্থকদের আটকে দেওয়া হয়েছে। এবার খেলা দেখাব।
শুভেন্দু অধিকারী বলেন, এই পুলিশের নাম মমতা পুলিশ। বেতন দেন ভাইপোর পিএ। এই সভার অনুমতি নিতে আদালতে যেতে হয়েছিল। কোর্ট বলল লাইটহাউস ময়দানে সভা করো। আমাদের প্যান্ডলে ভেঙে দেওয়া হল। কর্মীদের বললাম আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের সুস্থ থাকতে হবে। আমাদের একের পর এক গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হটুগঞ্জে শ্যাম বসুর চকে ২০০ বেশি গাড়ি, ২০ হাজার কর্মকর্তাকে আটকে দেওয়া হয়েছে। তারপরও বলল, আমাদের দলের কর্মীদের সুস্থ থাকতে হবে। এদের শেষ দেখতে হবে।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বহু সভায় বলে আসছেন ডিসেম্বর এলে সব বুঝিয়ে দেব। আজ সেই একই কথা বললেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, দক্ষিণ ২৪ পরগনায় গণতন্ত্র বিকশিত হয়েছিল এখানে। কীভাবে সিপিএমকে সরানো যায়, গোটা বাংলায় কীভাবে সিপিএমকে সরানো যায় তার পধ দেখিয়েছিলেন নদীর এপারে আপনারা, আর নদীর ওপারে আমরা। ২০০৯ সালে লোকসভায় বদল এসেছিল। ২০১১ সালে বিধানসভায় বদল এসেছিল। ২০১৪ ও ২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হতো। ২০১৬ সালের পর ভাইপো বাহিনী এখানে ভোট করতে দেয়নি। এবার খেলাটা দেখাব? গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? নমিনেশেন পাইয়ে দেওয়া দায়িত্ব আমার। আজ এখানে সবেমাত্র লাঙ্গল দিয়ে গেলাম। এরপর ধান ফেলা হবে, রোওয়া হবে। কী করতে হয় দেখবেন আপনারা। ডিসেম্বর মাসে আসব এবং বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক ‘হাতি-গাড়ি’ ভর্তি লাড্ডু নিয়ে আসব। কারণটা এখন বলা যাবে না।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে হটুগঞ্জে? প্রশ্ন শুভেন্দুর। একটি হিসেব দিয়ে শুভেন্দু বলেন, গত একমাসে কেন্দ্র ১৯ হাজার কোটি টাকা গিয়েছে। জিএসটির টাকা দিয়েছে ২ বার, আবাস য়োজনার টাকা দিয়েছে ৮ হাজার কোটি। শিক্ষা মিশন, গ্রাম সড়ক যোজনার টাকা দিয়েছে। তার পরেও কেন্দ্রীয়বঞ্চনা, মিটিং ভন্ডুল? পৈতৃক জমিদারি ডায়মন্ডহারবারে? ভোট পরবর্তী হিংসার ৫৬টা মামলা হয়েছে। এর মধ্যে সোনারপুর, বারুইপুর, ফলতা, ডায়মন্ডহারবার মিলিয়ে ১০টা এফআইআর আছে। খুব বড় বড় মস্তান! পার্থ-অপা ধরা পড়ার পর সবাই ঘরে ঢুকে গিয়েছিলেন। শুনে রাখুন নির্বাচন পরবর্তী সময়ে যারা ফলতা, বারুইপুরে, কুলপিতে অত্যাচার করেছে, যারা বিজেপি কর্মীদের খুন করেছেন তাদের ছাড়া হবে না। এসব সুদে আসলে আদায় করব। এর সঙ্গে দণ্ডসুদও নেব।
সরকারি প্রকল্পের টাকা চুরিতে সবার আগে দক্ষিণ ২৪ পরগনা। সব এরা লুট করেছে। এখন জেলা পরিষদে জাহাঙ্গিরকে বসিয়ে রেখেছ-মিস্টার ফিফটিন পার্সেন্ট। এখানকার যিনি সাংসদ তিনি সর্বভুক। তিনি ইট, বালি-সহ খান। চাকরি বেচেছে। অপেক্ষা করুন। আজকে যা করেছেন, মাননীয় ধৃতিমানবাবু, মাননীয় ভাস্কর মুখোপাধ্যায়, সোমবার হাইকোর্টে কনটেম্পট পিটিশন ফাইল করব। মনোজ মালব্য, আপানাকেও ছাড়ার কোনও জায়গা নেই। যত গাডির কাচ ভেঙেছে তার টাকা আদায় করব। আমাদের যেসব কর্মী আহত হয়েছে তাদের সবার চিকিত্সার দায়িত্ব আমার। এরপর দিন ট্রেনে করে আপনাদের নিয়ে আসব। জোঁকের গায়ে কোন লবণ দিতে হয় তা আমি জানি। এখানকার পুলিশ আধিকারিকরা শুনে রাখুন, বিজেপি আসলে তাদের সঙ্গে কাজ করতে হবে। যা বলেছি তা করে দেখাব। আমি ফিনিসিংয়ে বিশ্বাস করি। পার্থ ধরা পড়েছে, অপা জেলে, মানিক জেলে, কেষ্ট জেলে। এবার কার পালা!
শুভেন্দু বললেন, কী করে করতে হয় আমি জানি। আমাদের যে সব কর্মীদের আহত করেছে, তাঁদের শুশ্রূষার দায়িত্ব আমার। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এর পর সভা করতে এলে আর ছোট গাড়িতে আসতে বলব না। পাঁচটি ট্রেন ভাড়া করতে বলব। আর হটুগঞ্জের মতো করলে… যদি ট্রেনের পাতের উপরে বসে আরপিএফের মার… অমবস্যা-পূর্ণিমায় কটকট করবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago