ফিরল শীতের আমেজ! জাঁকিয়ে শীত কবে?

খবর লাইভ : দু’দিন পর ফের ফিরল শীতের আমেজ। তবে ডিসেম্বর পড়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। লেপ-কম্বল তো দূর অস্ত। গত দুদিন প্রয়োজনে ফ্যানও চালাতে হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার সকালে তাপমাত্রা নেমে ফের ২০ ডিগ্রির নীচে এসেছে। যদিও তা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই হলেই ধীরে ধীরে কমবে শীতের আমেজ। ফিরবে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহ শেষের দিকে শীতের অনুভূতি পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গত সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জী জমিয়ে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। তবে নভেম্বরের শেষদিকে শীতের আমেজ উধাও হতেই ফের অপেক্ষার দিনগোণা শুরু করেছে রাজ্যবাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago