খবর লাইভ : বিশ্বকাপে মেক্সিকো ম্যাচের মেক্সিকোর জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছিল আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে। মেসির বিরুদ্ধে অভিযোগ ওঠে ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরে ফিরে মেসি নাকি লাথি মেরেছেন মেক্সিকোর পতাকা বা জার্সিতে। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর ছবি ভাইরাল হতেই মেসিকে সরাসরি হুমকি দিয়েছিলেন মেক্সিকোর বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ। আর এবার ক্ষমা চাইলেন তিন।
আরও পড়ুনঃ অযোগ্য শিক্ষকদের ১৮৩ জনের তালিকা প্রকাশ্যে এলো
এদিন সাউলো কানালো আলভারেজ টুইটারে লেখেন,” গত কয়েক দিন আমি বেশিই রেগে গিয়েছিলাম। উত্তেজনায় মাথা ঠিক ছিল না। দেশের প্রতি আমার ভালবাসা এবং আবেগের কারণেই আমি এমন কাজ করে ফেলেছিলাম। মেসি এবং সমস্ত আর্জেন্তিনার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। প্রতি মদিন আমরা নতুন কিছু শিখি। এটা আমার শেখার দিন ছিল। আর্জেন্তিনার জন্য শুভেচ্ছা রইল। শেষ দিন পর্যন্ত মেক্সিকোকে সমর্থন করে যাব।”
এরপরই এই বিষয়ে মুখ খোলেন মেসি। তিনি বলেন,” একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। সাজঘরে কিছু ঘটনা ঘটেছিল। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি মেক্সিকোর জার্সি বা সে দেশের কাউকে অসম্মান করিনি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…