খবর লাইভ : সুস্থ আছেন পেলে। বুধবার রাতে এমনটাই জানালে পেলের কন্যা কেলি ন্যাসিমেন্টো। ভয় পাওয়া কোন বিষয় নেই বলে জানান তিনি। মঙ্গলবার হাসপাতালে ভর্তি করান হয় ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঠিকমতো খেতে পারছেন না ফুটবল সম্রাট। রয়েছে হৃদরোগের সমস্যা এবং শরীর ফুলে রয়েছে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি। এরপরই পেলের অনুরাগীরা চিন্তিত হয়ে পরেন। তবে দিনের শেষে পেলের কন্যা কেলি ন্যাসিমেন্টোর কথায় স্বস্তিতে পেলের অনুরাগীরা।
পেলে-র কন্যা কেলি ন্যাসিমেন্টো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বন্ধুরা কেমন আছেন? প্রচারমাধ্যমের লোকজন থেকে শুরু করে বাবা-র অনেক ভক্তরা ওঁর শারীরিক অবস্থার খবর জানতে চাইছেন। বাবা ওঁর নিয়মিত চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। অহেতুক চিন্তা করবেন না। আমার কয়েকজন ভাই-বোন এখন সেখানেই আছে। আমি বাবার সঙ্গে নতুন বছরের কয়েকটা ছবি অবশ্যই পোস্ট করব।’
গত কয়েক দিন ধরে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে, তার সঙ্গে রয়েছেন স্ত্রী মারশিয়া। বেশ কিছুদিন ধরেই কেমোথেরাপি দেওয়া যায়নি তাকে। এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। কিংবদন্তি কোলন ক্যান্সারে আক্রান্ত। ২০২১ সালের সেপ্টেম্বরের তার কোলন থেকে একটি টিউমার সরানো হয় তারপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসার জন্যই হাসপাতালে যেতেন। গত কয়েক দিন ধরে শরীরে অস্বস্তি হচ্ছিল পেলের। নিজে হাতে খেতেও পারছিলেন না তিনি। সোমবার রাতে বাড়াবাড়ি হওয়ায় মঙ্গলবার ভর্তি করানো হয় তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…