খবর লাইভ : শনিবার কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের হেনস্থা করতেই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই অভিযোগেই হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু।
আরও পড়ুনঃ আর কৌটো ঝাঁকিয়ে নয়, এবার ডিজিটাল পদ্ধতিতে অর্থ সংগ্রহ করবে সিপিএম !
বিরোধী দলনেতার অভিযোগ, আগামী ৩ ডিসেম্বর শান্তিকুঞ্জ থেকে ঢিলছোঁড়া দূরত্বে ‘মেগা সভা’ রয়েছে তৃণমূলের। সেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর পেতেই স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান শুভেন্দু। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বরস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা ।অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করতে বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছে তৃণমূল। এই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু।
শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়া ইস্তক কাঁথিতে এ নিয়ে তৃতীয় বার সভা করবেন অভিষেক। এ বার যেখানে সভা হবে, সেই কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ কার্যত ঢিলছোড়া দূরত্বে। গত দু’বারই ‘অধিকারী পাড়ায়’ দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার দুপুর ২টোতেই আবেদনের শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…