সুন্দরবনে লঞ্চের স্টিয়ারিং মমতার হাতে !

খবর লাইভ : মঙ্গলবার দু’দিনের উত্তর ২৪ পরগণা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। গোটা রাজ্য সরকারের চাকা কোনদিকে ঘুরবে, স্টিয়ারিং হাতে তা নির্ধারণ করে মমতা। কিন্তু বুধবারের শুক্রবার এক অন্য মমতাকে দেখল। সফরের দ্বিতীয় দিনে নদীপথে বসিরহাটের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করার সময় লঞ্চ চালাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । রাজনীতিতে মমতার আত্মবিশ্বাসের কোনও ঘাটতি যেমন হয়নি, ঠিক তেমনই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লঞ্চের স্টিয়ারিং হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মতো লঞ্চকেও দিশা দেখান মুখ্যমন্ত্রী।

নদীমাতৃক সুন্দরবনে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতেই আজকে মমতার এই লঞ্চ সফর। তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। হালকা মুডে লঞ্চে করে টাকি থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। লঞ্চে ওঠার আগে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা যায়। পড়াশুনো করতে কোনও সমস্যা হচ্ছে কিনা, স্কুলের ছাত্রছাত্রীদের থেকে তাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। লঞ্চ উঠে নদীপথে রওনা দেওয়ার আগে অনেকের হাতে শীতবস্ত্র তুলে দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী। এমনকী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগও বুঝে নেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago