দালের মেহেন্দির ‘অবৈধ’ খামারবাড়ি সিল করল পুলিশ

খবর লাইভ : গুরুগ্রামে পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দির ‘অবৈধ’ খামারবাড়ি সিল করল পুলিশ। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে বুধবার খামারবাড়িটি সিল করে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গুরুগ্রামে তিনটি খামারবাড়ি সিল করেছে প্রশাসন। যার মধ্যে সোহনার দমদমা হ্রদের কাছে থাকা খামারবাড়ির মালিক পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। প্রায় দেড় একর জমির ওপর তার খামারবাড়ি তৈরি করা হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খামারবাড়িগুলি হ্রদের জলাধার এলাকায় তৈরি করা হয়েছিল। যার কোনও অনুমোদন ছিল না। তিনটি ফার্মহাউসই সিল করে দেওয়া হয়েছে। কোনও অনুমতি ছাড়াই আরাবল্লী রেঞ্জে এগুলি তৈরি করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সদর সোহনা স্টেশন হাউজ অফিসারের (এসএইচও) নেতৃত্বে পুলিশের একটি দলও এদিনের অভিযানে উপস্থিত ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago