খবর লাইভ : রাত তখন ৩টে। ত্রিশূলের ধারালো ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে গলা। গোটা ত্রিশূলটাই বিঁধে গেছে গলায়। এমন ভয়ঙ্কর অবস্থা নিয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (এনআরএস) ছুটে এসেছিলেন যুবক। এমন সাঙ্ঘাতিক অবস্থা থেকে তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। নিপুণ দক্ষতায় তাঁরা বের করে আনেন সেই ত্রিশূল। প্রাণ বাঁচে যুবকের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যখন ওই যুবক আসেন তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।যুবককে পাঠানো হয় হাসপাতালেন ইএনটি বিভাগে। ডা. সুতীর্থ সাহার নেতৃত্বে তৈরি হয় মেডিক্যাল টিম । ইএনটি বিভাগের অধ্যাপক ডা. প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়, ডা. অর্পিতা ও অ্যানেস্থেশিস্ট ডা. মধুরিমা ছিলেন ওই টিমে।
ভোররাতেই অস্ত্রোপচার হয় যুবকের। জটিল অস্ত্রোপচারে ত্রিশূল বের করেন ডাক্তারবাবুরা। যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।
সূত্রের খবর, ওই যুবকের বয়স ৩৩ বছর। হাসপাতালে নিয়ে আসার পর অবিলম্বে তাঁকে ইএনটি-র জরুরি বিভাগে ভর্তি করানো হয়। প্রায় ১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। বর্তমানে কোনও রকম সাপোর্ট সিস্টেম ছাড়াই রয়েছেন ওই ব্যক্তি। যদিও কী ভাবে গলার মধ্যে ত্রিশূল ঢুকেছে, তা এখনও জানা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…