খবর লাইভ : যোগীরাজ্যে নির্মম ছবি!৯ বছরের ছাত্রকে পিষে দিল বিজেপি সাংসদের গাড়ি। গুরুতর জখম অবস্থায় অই নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার পর কোথায় ছিলেন বিজেপি সাংসদ? অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে কিনা তা দেখতে ‘ব্যস্ত’ ছিলেন বিজেপি সাংসদ। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই মৃতের পরিবারের অভিযোগ।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে একটি চারচাকার ধাক্কায় জখম হয় অভিষেক রাজভর নামে এক স্কুলছাত্র। দুর্ঘটনার পর জখম অবস্থায় তাকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এফআইআরের পর তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুনঃ আজ সুইজারল্যান্ডের সঙ্গে নেইমারহীন ব্রাজিলের পরীক্ষা !
দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে নিজের এসইউভি গাড়ির নীচে পিষে মারার অভিযোগ উঠেছে বস্তি সদর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর বিরুদ্ধে। দুর্ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, দু’টি এসইউভি-র মাঝে দাঁড়িয়ে সাংসদ। দুর্ঘটনার পর তিনি একটি এসইউভি-র বাম্পার খতিয়ে দেখছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই সাংসদের গ্রেফতারির দাবি তুলেছেন ওই নাবালকের পরিবারের সদস্যরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…