খবর লাইভ : দলীয় কর্মীদের পুলিশকে গুলি করতে বলার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত।বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচারে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভানেত্রীর মুখে অনুব্রত-বুলি। পুলিশকে বোমা-গুলিতে শরীর ঝাঁঝরা করে দেওয়ার পরামর্শ দলীয় কর্মীদের।
বীরভূমের হাঁসনে ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুব্রতা। সেখানে বক্তৃতা করতে গিয়ে দলীয় কর্মীদের পুলিশকে গুলি করার নিদান দেন তিনি। সুব্রতার ওই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একযোগে এ হেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল এবং বিজেপি।
শুক্রবার হাঁসনের বেসিক মোড় এলাকায় ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুব্রতা। সেখানে রণং দেহি মূর্তি ধরে তিনি বলেন, ‘‘পুলিশকে একদম ভয় করবেন না। পুলিশকে টেনেহিঁচড়ে নিয়ে যাবেন। বলবেন, ‘আমাদের এখানে রুখছে, আমাদের সঙ্গে সন্ত্রাস করছে। তোমরা এখানে দাঁড়াও।’ একদম করবেন এটা। সকলে একসঙ্গে যাবেন। তার পর দেখবেন কী করে ওরা।’’
এর পরই সুব্রতা বলে বসেন, ‘‘দরকার পড়লে বোম মারতে হবে। যদি ভাইপো বলতে পারে, ‘পুলিশ মাথায় গুলি করবে’, তা হলে আমরাও কংগ্রেস বলছি, পুলিশের সারা বডিতে গুলি করে ঝাঁঝরা করে দেব। এ জন্য আমাদের না হয় দু’চারটে লাশ পড়বে। আমরা এই ভাবেই চলব। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। দেওয়ালটা ভেঙে গিয়েছে। আমরা আর সইব না।’’
পুলিশকে বলব ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। দল এ ধরনের মন্তব্য অনুমোদন করে না, প্রতিক্রিয়া কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রশিদের।
২০১৩ সালে পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমেরই পাড়ুইয়ের কসবা এলাকায় একটি প্রকাশ্য সভা থেকে পুলিশের উপরে ‘বোমা’ মারা এবং নির্দল প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অনুব্রত বর্তমানে গরু পাচার মামলায় জেলবন্দি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…