খবর লাইভ : বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের। আহত হয়েছেন ১৫ জন। তাঁর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের কাছে রাজ্য হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতরা হলেন অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার(৪৫), তারা সম্পর্কে ভাই-বোন। বাড়ি হবিবপুর থানার আইহো ফিল্ড পাড়া এলাকায়।ঘটনায় গুরুতর জখম আরও প্রায় দশ জন। প্রত্যেকেই একই পরিবারের ও আত্মীয়। দূর্ঘটনার জেরে এক জনের হাত কেটে পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি।
জানা গিয়েছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অটো করে মালদার কোট স্টেশন সাহাপাড়া এলাকায় যাচ্ছিলেন তাঁরা। আইহো থেকে মালদার দিকে আসার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেটি উলটে যায়। দুর্ঘটনায় আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…