টিএমসিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার বালুরঘাট ল কলেজে

খবর লাইভ : টিএমসিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট ল কলেজ। ঘটনায় আহত হয়েছেন শুভ সরকার নামে টিএমসিপি’র এক নেতা। জানা গিয়েছে, এদিন তাঁকে ক্লাস থেকে ডেকে এনে লাঠি ও কাঠ দিয়ে বেধড়ক মারধর করে টিএমসিপি’র অপর গোষ্ঠী। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই পড়ুয়ার দাবি, তাঁকে টিএমসিপি করতে মানা করা হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় ব্যাপক মারধর করা হয়। অপর গোষ্ঠীর সদস্যদের দাবি, শুভ সরকার কলেজের জুনিয়ারদের র‍্যাগিং করছিল। তাঁর সঙ্গে কথা বলতে গেলে উলটে তাঁদেরই মারধর করা হয়। মারধরের ঘটনায় এদিন নয়জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago