খবর লাইভ : কাতারে বসেছে চলছে বিশ্বকাপ ফুটবলের লড়াই। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। এবারের বিশ্বকাপে জার্মানির মতো দল হেরে গিয়েছে জাপানের কাছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমী দর্শকের কাছে এই ঘটনা নিতান্তই বড় ধাক্কা। বুধবার জার্মানিকে জাপান ২-১ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই জাপান জিতে যাবার পর উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকরা, কিন্তু তার মধ্যেও তাঁরা নিজেদের কাজ করতে ভুললেন না।
একদিকে যেমন তাঁরা স্টেডিয়ামে থেকে দলের জন্য গলা ফাটালেন, সেরকমই বুধবার খেলা শেষ হওয়ার পর অন্যান্যরা যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন সেসময় জাপান সমর্থকরা ব্যস্ত রইলেন স্টেডিয়াম পরিষ্কার করার কাজে। স্টেডিয়ামের যত্রতত্র যাবতীয় জঞ্জাল যেগুলি পড়েছিল, সেগুলি তাঁরা তুলে স্টেডিয়াম পরিষ্কার করে তারপর বাইরে যায়। খুব স্বাভাবিকভাবেই জাপান সমর্থকদের এই উদ্যোগ নজর কেড়েছে সারা বিশ্ববাসীর। প্রশংসায় ভেসে যাচ্ছেন তাঁরা।
তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছেন জাপান সমর্থকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…