ঘানাকে‌ হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু পর্তুগালের, পেনাল্টিতে গোল রোনাল্ডোর

খবর লাইভ :

পর্তুগাল- ৩

ঘানা – ২

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কাতার বিশ্বকাপের গ্রুপ এইচ-এর ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল আফ্রিকা ও ইউরোপের দুই দেশে। ধারে ও ভারে ঘানার থেকে অনেকটাই এগিয়ে ছিল পর্তুগাল। তবে এই ধরনের মঞ্চে আফ্রিকার দেশটি বরাবরই কঠিন প্রতিপক্ষ। সেই অনুযায়ী এদিন ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন পর্তুগাল কোচ স্যান্টোস।

আরও পড়ুনঃ বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই আটকে গেল উরুগুয়ে

অন্যদিকে, ৫-৩-২ ছকে দল সাজিয়েছিলেন ঘানার কোচ অ্যাডো। প্রথমার্ধে দুই দল আক্রমণ শানালেও কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ফাউলও করছিলেন ঘানার ফুটবলাররা। ৬৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭৩ মিনিটে ঘানার হয়ে গোল করেন আন্দ্রে আয়িউ। ৭৮ মিনিটে পর্তুগিজদের হয়ে ব্যবধান বাড়ান জোয়াও ফেলিক্স। তার দু-মিনিট পরই দলের তৃতীয় গোল করেন রাফায়েল লিয়াও। তিন নম্বর গোল হজম করে আরও বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করেন ঘানার ফুটবলাররা। ৮৯ মিনিটে তাঁদের দ্বিতীয় গোল করেন ওসমান বুখারি। সংযোজিত সময়েও গোল শোধের মরিয়া চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু পর্তুগিজ ডিফেন্স সজাগ থাকায় তা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জেতেন রোনাল্ডোরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago