খবর লাইভ : বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল উরুগুয়ে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল সুয়ারেজ, কাভানিরা। ম্যাচে এদিন দুরন্ত পারফরম্যান্স করে দক্ষিণ কোরিয়া।
ম্যাচে এদিন শুরু থেকেই চলে সমানে সমানে লড়াই। একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ না করলে, আজ ম্যাচের ফলাফল অন্য কিছুই হতে পারত। এদিন ম্যাচে একের পর এক আক্রমণ চালান সন হিউং মিনরা। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হন তারা। বিরতির একটু আগে উরুগুয়ের দিয়েগো গোদিনের হেড বারে লাগে। যার ফলে ম্যাচের প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।
ম্যাচের দ্বিতীয়ার্ধের চলে একই রকম লড়াই।কোনও দলই সুযোগ তৈরি করতে পারছিল না। তবে ম্যাচের শেষ ১০ মিনিটে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দুই দল। তবে গোলের মুখ শেষ পর্যন্ত কেউ খোলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…