খবর লাইভ : দলবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী । কিন্তু শুক্রবার বিধানসভায় বিশেষ দিনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সৌজন্যের চূড়ান্ত উদাহরণ তৈরি করে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে তাঁর ঘরে চায়ের নিমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য। যদিও এ বিষয়টি নিয়ে আবার কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । আর পাল্টা তাঁকে ধুয়ে দিয়েছেন তৃণমূল।
আরও পড়ুনঃ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরেই সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলাম, জানালেন ব্রাত্য
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তাঁর ঘরে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসেন তাঁরা। মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, ”চা খেতে ডেকেছিলাম।” আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ”ওনার ঘরে ডেকেছিলেন। সৌজন্য বিনিময় হল। যদিও চা খাওয়া হয়নি।” অগ্নিমিত্রাও জানান, ”সিএমের সঙ্গে সৌজন্য বিনিময় করলাম।”
এই সৌজন্য সাক্ষাৎকারের ঘটনাকেও কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।”
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে আগেও তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো। তার পিঠে ছুরি মেরেছে শুভেন্দু অধিকারী। এদিন সেই কথাই পরোক্ষে বললেন তৃণমূল মুখপাত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…