খবর লাইভ : গুজরাটের নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ‘ওরা’ ২০০২ সালে ‘উচিত শিক্ষা’ পেয়েছিল। শুক্রবার গুজরাতের খেড়া জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। তিনি জানান, ‘ওদের’ ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্যই রাজ্যে ‘পাকাপাকি শান্তি’ এসেছে। রাজ্যে অশান্তির জন্য বিরোধী কংগ্রেসকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যে কংগ্রেস আমলে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা এবং হানাহানি হত। সমাজের বড় অংশের প্রতি উদাসীন থেকে একটা ছোট অংশকে ভোটব্যাঙ্কের স্বার্থে কংগ্রেস ব্যবহার করত।
আরও পড়ুনঃ শীত বাড়লেও কমছে না ডেঙ্গু, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
যদিও রাজনৈতিকমহলের মত,২০০২-এর ‘উচিত শিক্ষা’ এবং ‘ওরা’ বলতে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কী এবং কাদের বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
শাহের টেনে এনেছেন গুজরাট হিংসার প্রসঙ্গও। তাঁর দাবি, কিছু অপরাধী কংগ্রেসের কাছ থেকে দীর্ঘ দিন সমর্থন পেয়েছে এবং এরাই হিংসায় মদত জুগিয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০০২ সালের পর এই অপরাধীরা হিংসার পথ থেকে সরে গিয়েছে।আসলে অপরাধীরা বুঝে গিয়েছে, অত সহজে পার পাওয়া যাবে না. বিজেপি সরকার কড়া ব্যবস্থা নেবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…