ফুটবলকে ভালোবেসে ৫৫ দিনে ১৬০০ কিমি হেঁটে দোহায় পৌঁছেছেন সৌদি সমর্থক !

খবর লাইভ : ফুটবলকে ভালোবেসেই সৌদি আরবের এক সমর্থক ৫৫ দিন হেঁটে কাতারের রাজধানী দোহায় পৌঁছলেন। তিনি অতিক্রম করেছেন ১ হাজার ৬০০ কিলোমিটার পথ। ফুটবলের প্রতি ভালোবাসা, দলকে সমর্থন এবং আরব দুনিয়ায় ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই মূলত দোহায় আসার এমন কঠিন পথ বেছে নিয়েছেন আবদুল্লাহ আর সালমি। তিনি মনে করছেন, তাঁর এমন পরিশ্রম দলকে নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করবে। আজ বিকেল চারটায় নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্ট ফেবারিট আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সৌদি আরব।

বিশ্বকাপ সামনে রেখে প্রায় দুই মাস ধরে হাঁটার কাজটি শুধুই শখের বসে করেননি সালমি। এর মধ্য দিতে চেয়েছিলেন একটি বার্তাও দিতে। সালমি বলেন, ‘আমি সব সময় বিশ্বকাপে উপস্থিত থাকতে চেয়েছি। যেখানে প্রথমবারের মতো আরব দেশে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ভ্রাতৃত্ব প্রদর্শনে আমি আরব উপদ্বীপ হেঁটে আয়োজনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। পাশাপাশি দুটি প্রতিবেশী দেশের মাঝে ঐক্যকেও তুলে ধরতে চেয়েছিলাম।’
এভাবে কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার মধ্যে দিয়ে ভালোবাসা ও আবেগকেও ছড়িয়ে দিতে চেয়েছেন সালমি, ‘হাইকিং আমাকে স্বাধীনতার অনুভূতি দেয়। আমি চেয়েছিলাম এই আবেগ এবং ভালোবাসা লাখো সমর্থকদের মধ্যে ভাগাভাগি করতে, যাঁরা এই অঞ্চলে বিশ্বকাপের আয়োজন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।’ সালমির আশা, তাঁর এই হাঁটার গল্প সৌদি আরবের ফুটবল দলকেও অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের দল আমার এভাবে হেঁটে আসা সম্পর্কে ইতিমধ্যে জেনেছে এবং টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে তারা অনুপ্রাণিত হয়েছে। আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম কোনো কিছুই অসম্ভব নয়। কঠিন পরিশ্রম এবং একাগ্রতায় যেকোনো কিছু করা সম্ভব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago