খবর লাইভ : ২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করল আইসিসি। শুধু গ্রুপ পর্বে জিতলেই হবে না, খেলতে হবে সুপার ৮। ২০২১ এবং ২০২২ সালে সুপার ১২ পর্বে খেলত দলগুলি, সেখান থেকে সেমিফাইনালে উঠত চারটি দল।
এদিন আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ খেলবে ২০টি দল। সব ক’টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই গ্রুপগুলি থেকে দু’টি করে দল উঠবে সুপার ৮ পর্বে। সেখানে দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। আবার একে অপরের বিরুদ্ধে খেলবে দলগুলি। সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল।
২০২৪ সালে টি-২০ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। সেই কারণে এই দু’টি দল পরের বিশ্বকাপে খেলবে। আরও ১০টি দলও যোগ্যতা অর্জন করে ফেলেছে শেষ টি-২০ বিশ্বকাপের পর। বাকি ৮টি দল যোগ্যতা অর্জন পর্বে খেলে আসবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…