খবর লাইভ : সিবিআই-এর পাশাপাশি এবার জেলে থাকাকালীনই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই গ্রেফতারির পর কয়েক দিন যেতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। রবিবার অসুস্থতা বোধ করায় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল সংশোধনাগারের হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তাঁর রক্তচাপ বেড়েছে ও বুকে সামান্য ব্যথা রয়েছে।
বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। কিন্তু ইডির ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাই পরিস্থিতি প্রতিকূল দেখে আসানসোলের আদালতে না গিয়ে ইডি অফিসাররা সোজা নয়াদিল্লিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন। এবার ইডি আদালত থেকে ওয়ারেন্ট জারি করিয়ে অনুব্রতকে নয়াদিল্লি নিয়ে আসার রাস্তা সুগম করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয়েছে। নয়াদিল্লির আদালতে সেই জেরার রিপোর্ট জমা দেবেন তদন্তকারী অফিসাররা। জেরা পর্বে তেমন সহযোগিতা করেননি অনুব্রত মণ্ডল বলে তাঁদের দাবি। তাই তখনই পরিকল্পনা করা হয়েছিল পরবর্তী পদক্ষেপের। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…