সব লড়াই শেষ, চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

খবর লাইভ : সব শেষ। মৃত্যুর কঠিন থাবা স্তব্ধ করল তরতাজা অভিনেত্রীর জীবনের স্পন্দন। মারণ রোগকে নকআউট করেছিলেন ঠিকই কিন্তু আর পারলেন না ঐন্দ্রিলা শর্মা । শেষ হল তাঁর লড়াই। রবিবার সকালেই চির বিদায় নিলেন ঐন্দ্রিলা ।

শনিবার রাতে অন্তত দশবার হৃদরোগে আক্রান্ত হন তিনি এমনটাই হাসপাতাল সূত্রে খবর। রবিবার সকালের ম্যাসিভ হার্ট অ্যাটাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শোকস্তব্ধ টলিউড । নভেম্বরে মাসের শুরুতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। সব্যসাচীই ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংক্রান্ত নানা খবর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করার কথাও লিখেছেন।
কিন্তু শনিবার আচমকাই নভেম্বর মাসে করা ফেসবুকের সমস্ত পোস্ট মুছে ফেলেন তিনি। তখন থেকেই নতুন করে জল্পনা শুরু হয়, তবে কি আরও শারীরিক অবস্থার অবনতি ঘটল ঐন্দ্রিলার? উত্তর পাওয়া গেল রবিবার সকালেই। টানা ১৯ দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago