এবার ২৯ নভেম্বর সজনেখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : এবার দক্ষিণ ২৪ পরগনা যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালিতে যাবেন তিনি বলে জানা গিয়েছে। যদিও এখনই পুরো মুখ্যমন্ত্রীর সূচি সরকারি স্তরে জানানো হয়নি। তবে এই সফরে সুন্দরবন জেলা তৈরি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।
কিছুদিন আগে কৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী গিয়ে আরও নতুন দু’টি জেলা সুন্দরবন এবং বসিরহাটের কথা জানিয়েছিলেন। সেখানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সজনেখালিতে সফরে গিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার মধ্যে যে ছ’টি ব্লক রয়েছে তা নিয়ে বসিরহাট জেলা তৈরি হবে।
সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে ঘুরে দেখবেন কোনও সমস্যা আছে কিনা। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে। মানুষের কখা শুনে তিনি পদক্ষেপ করতে পারেন। যেমন করেছেন ঝাড়গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago