হাসিন জাহানকে নিয়ে কুরুচিকর পোস্ট শামির অনুগামীদের! পুলিশকে কড়া নির্দেশ আদালতের

খবর লাইভ : ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান। এবার তাঁকে নিয়ে
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর-অশ্লীল পোস্ট! যা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু পোস্টগুলি মুছে ফেলাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগকে কড়া ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। সম্পর্কে বনিবনা না হওয়ায় বেশ কয়েক বছর অবশ্য দু’জনে আলাদা থাকেন। আগেও বহুবার হাসিন তাঁর স্বামীর মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। ফের হাসিন জাহান ও শামির বিবাদ প্রকাশ্যে চলে এলো।
সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন শামি। পাল্টা দেন হাসিন জাহানও। সেই থেকে নতুন করে সমস্যার সূত্রপাত।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছেন শামির অনুগামীরা। এমনকী, বাদ যাচ্ছে না হুমকি, অশালীন কথাবার্তাও! যা নিয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন হাসিন। তাঁর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে বলেন, ”হাসিন জাহান একজন উঠতি অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অশালীন পোস্ট করা শাস্তিযোগ্য অপরাধ ও মানহানির শামিল। পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।” মামলার শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থার পুলিশকে অভিযুক্তদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago