খবর লাইভ:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় এবার বিপাকে শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাজির হতে হবে আলিপুর আদালতে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারীর অভিযোগ, শুভেন্দু অসত্য এবং মিথ্যা অভিযোগ করছেন। অমিতের আরও দাবি, এর আগে তিনি তাঁর আইনজীবী মারফত শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলে নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু শুভেন্দু সেই নোটিশ অগ্রাহ্য করেছেন। এই অবস্থায় শুভেন্দুর ‘মিথ্যা’ অভিযোগের প্রেক্ষিতে সমাজে তাঁর মানহানি হয়েছে।
অমিতের আরও দাবি, তাঁর পরিবারের অনেকে রাজনীতিতে থাকলেও তিনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। শুভেন্দু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর মানহানি করেছেন, এই অভিযোগে তিনি আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। সেই মামলায় আগামী ১ ডিসেম্বর শুভেন্দুকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ জারি করেছেন বিচারক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…