আমি চাই না,নিয়োগ দুর্নীতি তদন্ত সারদা-নারদ হয়ে যাক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

খবর লাইভ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে বিশেষ তদন্তকারী দল নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে, সেখানে বদলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবার অশ্বিন সেনভিকে সিটের মাথায় বসানো হল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার তাঁকে সিটের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন। আগামী সাতদিনের মধ্যে তাঁকে কলকাতায় এসে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

তদন্তের ‘দিশাহীনতা’ এবং ‘দুর্নীতির ব্যাপকতা’ বোঝাতে গিয়ে সারদা এবং নারদ কাণ্ডের উদাহরণ টেনে এনেছেন দুই বিচারপতি। স্কুলে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সিটে রদবদল করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কারণ, তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় হাই কোর্ট। শুক্রবার সিটের শীর্ষ কর্তা নিয়োগের সময়েই তদন্তে বিলম্বের প্রসঙ্গ তোলেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘আমি চাই না, এটি সারদা-নারদ হয়ে যাক।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago