খবর লাইভ : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) নজরে রেখে বড়সড় রদবদল করা হলো রাজ্য পুলিশে। স্পর্শকাতর এলাকা গুলিতে কোনরকম রক্তাক্ত পরিস্থিতি যাতে না ঘটে, তার জন্য সেই সব জায়গায় পাঠানো হলো দক্ষ অফিসারদের। নবান্নের(Nabanna) তরফে পেশ করা রিপোর্ট অনুযায়ী ২৯ জন আইপিএস অফিসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন এসডিপিও (SDPO), জেলা পুলিশ সুপাররা। ১১ জন এসডিপিও-কে বদলি করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেল বদ্রীনাথ মন্দির !
সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার ঝাড়খন্ড লাগোয়া এলাকায় মাওবাদী কার্যকলাপের বিষয় নজরে এসেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত এলাকাগুলিতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় তার জন্য মাওবাদী দমনে দক্ষ আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই জেলার পুলিশ সুপার পদে (SP) বদলি করা হয়েছে। এতদিন রানাঘাট পুলিশ জেলার এসপি পদে ছিলেন। এর আগে তিনি ডায়মন্ড হারবার ও বারাসতের এসপির দায়িত্বে ছিলেন। পুরুলিয়াতে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া অন্যান্য জেলাতেও এসডিপিও ও এসপি পদে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন অফিসারদের বদলির দিকে জোর দেওয়া হয়েছে। হাওড়া (Howrah), বিধাননগর কমিশনারেটেও একাধিক অফিসার বদলি হয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…