ভারতেও চালু টুইটারের ‘ব্লু টিক’পরিষেবা,সাবস্ক্রাইব করতে লাগবে কত টাকা?

খবর লাইভ : ভারতে চালু হল টুইটার ব্লু-র পরিষেবা। এবার থেকে টুইটার ব্লু টিক বা ভেরিফিকেশন ট্যাগ পাওয়ার জন্য নিজের পকেট থেকেই টাকা খরচ করতে হবে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার থেকেও ভারতে বেশি খরচসাপেক্ষ হবে টুইটার ব্লু। প্রতি মাসে ৭১৯ টাকা দিতে হবে টুইটার ব্যবহারকারীদের, যা ৮ ডলারের সামান্য বেশি।

গত বুধবার থেকেই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে চালু হয়েছে টুইটার ব্লু। আইওএস ব্যবহারকারীদের ফোনে নোটিফিকেশন এসেছে যে টুইটারের ব্লু টিক পাওয়ার জন্য এবার থেকে মাসে ৭.৯৯ ডলার দিতে হবে সংস্থাকে। এবার ভারতীয় টুইটার ব্যবহারকারীদের কাছেও আসতে শুরু করল সেই নোটিফিকেশন। তবে টাকার অঙ্কটা একটু বেশি। টুইটার ব্লু-র জন্য খরচ করতে হবে ৭১৯ টাকা। আগামী কয়েক দিনের মধ্যেই গোটা ভারতজুড়েই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।আপাতত, আইফোন ব্যবহারকারীরাই  টুইটার ব্লু-র পরিষেবা পাবেন।
টুইটার অধিগ্রহণ করতেই এলন মাস্ক টুইটারে একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করেন। তার মধ্যে ব্লু টিকের বিষয়টিএনও ঘোষণা করেন। সেইমতো এক মাসের মধ্যেই ভারতে চালু হতে চলেছে টুইটার ব্লু-র পরিষেবা। এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য কোনও ভেরিফিকেশন বা যাচাইয়ের দরকার পড়বে না। প্রতি মাসে টাকা দিলেই মিলবে ব্লু টিক। অ্যাকাউন্টের রিচ বাড়াতে সাহায্য করবে এই ব্লু টিক।

বৃহস্পতিবার থেকেই আইফোন ব্যবহারকারীরা এই ব্লু টিক সাবস্ক্রাইব করার নোটিফিকেশন পেয়েছেন। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তা এখনও পাননি বলে জানা গেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago