এসএসসিতে ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া

খবর লাইভ : একাধিক আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ। শেষপর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছায় ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়।এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই চাকরিপ্রার্থীরা আবেগে ভাসলেন।এমনকী আনন্দে অনেককে কেঁদে ফেলতেও দেখা গিয়েছে। তাঁরা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রাকায় খুশির ঝলক সবার চোখেমুখে। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জন চাকরিপ্রার্থীই নিয়োগপত্র পাবেন। রাজ্য মন্ত্রিসভায় আগেই শূন্যপদ তৈরি করা হয়েছিল। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থী যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের জন্যই এই শূন্যপদ তৈরি হয়েছিল।
পুজোর আগে বিজ্ঞাপন দিয়ে নিয়োগের কথা জানানো হয়েছিল। শারীরশিক্ষায় ৮৫০ ও কর্মশিক্ষায় ৭৫০, দুটো মিলিয়ে ১৬০০ শূন্যপদ তৈরি হয়েছে। তার এক মাসের মধ্যেই শুরু হল নিয়োগ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এরপর নবম ও দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। তবে এ ব্যাপারে হাইকোর্টের মতামতকেই গুরুত্ব দিতে চায় পর্ষদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago